# একটি অ-লেখার ছিন্নাংশ……৭

Author: ছাইরাছ হেলাল
Published: 2013-06-05
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%85-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%82%e0%a6%b6%e0%a7%ad/

পাখি পাখি………  
ঝিক্‌মিকিয়ে ভেসে বেড়াও রঙীন ডানায় ,  
ঐ নীল আকাশে মেঘের দেশে  
হয়ে মেঘ বালিকা;  
জেনেছো কি আকাশের ঠিকানা ?

নিঃশব্দ হাসিতে একরাশ ঝলমলে আলো ছড়িয়ে বললেন… শুনেছেন এ গানটি কখনও——–  
‘বিধিরে আমায় ছাড়া রঙ্গ করার আর মানুষ পেলে না ‘  
নিশ্চুপ নিরুত্তর নিরুপায় আমি ।

হা হা …কতই না সুন্দর কথা …মাঝে মধ্যেই মনে হয় একটি ইচ্ছে বৃক্ষ পেলে কী যে আনন্দ হত , মনের আনন্দে মনের দুঃখে যখন যা ই পেতে ইচ্ছে হত তা ই না হয় চেয়ে নিতাম অনায়াস প্রয়াসে কিন্তু তাও বা কী করে হবে ? ইচ্ছে  বৃক্ষের যদি কোন ইচ্ছে থাকে বা এই ইচ্ছেদের ও যদি আবার কোন গোপন ইচ্ছে থাকে , তাহলে……………
