# একটি অ-লেখার ছিন্নাংশ……৪

Author: ছাইরাছ হেলাল
Published: 2013-05-26
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%85-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%82%e0%a6%b6%e0%a7%aa/

এখনও বিকেল  
এখনও সকাল কিংবা সন্ধ্যা বা এলোমেলো বন্ধ্যা রাত্রি,  
এখনও জ্যোৎস্না – সমুদ্দুর – লাল কাঁকড়া – লোনা বালি – হুহু বাতাস  
সোনালী চুল – সাদা বকের ঝাঁক – হেমন্তের শিশির……  
সবই আছে যেমন ছিল ;  
তেমনই আছে……ঘন গাঢ় সুগন্ধি সুন্দরী আর সুরঞ্জনরাও।  
শুধু নেই…  
গাছের ছায়ায় মধ্যাহ্নের ক্লান্ত রাখাল ,  
আর নেই…  
সেই-ই বাঁশরী ………………
