# একজন সবুজ খলিফা উদ্ধার করলেন এক ডুবন্ত নারীকে

Author: আশা জাগানিয়া
Published: 2015-05-18
Category: সমসাময়িক
URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%81%e0%a6%9c-%e0%a6%96%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%be-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0/

[![11055370\_469810419851375\_6241598434421342159\_n](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/11055370_469810419851375_6241598434421342159_n-500x280.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/11055370_469810419851375_6241598434421342159_n.jpg)  
ইতালিতে রোমের তাইবার নদীতে ঝাঁপ দিয়ে ডুবন্ত এক নারীকে উদ্ধার করে বীরত্ব দেখিয়েছেন বাংলাদেশী অভিবাসী **সবুজ খলিফা**। পুরস্কার হিসেবে ইতালিতে এক বছর বৈধভাবে থাকার অনুমতি পেয়েছেন তিনি। আত্মহত্যার জন্য পানিতে ঝাঁপ দিয়েছিলেন ৫৫ বছর বয়সী ইসরাইলি ওই ইহুদি নারী। সাঁতার না জানায় তিনি তলিয়ে যাচ্ছিলেন। সবুজ তা দেখে পানিতে ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধার করেন।

সবুজের ইতালিতে থাকার বৈধ কাগজপত্র না থাকলেও তাকে দেশ থেকে বহিষ্কার না করে; বরং তার মানবতা ও বীরত্বের সম্মাননায় দেয়া হয় এক বছরের বৈধতা। সবুজ ২০০৮ সাল থেকে ইতালিতে আছেন। শুরুতে একটি অস্থায়ী অনুমতিপত্র নিয়ে ইতালিতে প্রবেশ করলেও বহুদিন আগেই তার মেয়াদ শেষ হয়ে যায়। ঘটনার ব্যাখ্যায় সবুজ বলেন, ‘আমি পানির মধ্যে একটি জিনিস দেখতে পাই। প্রথমে ভেবেছিলাম, সেটি একটি বড় মাছ। কিন্তু ভালো করে লক্ষ্য করতেই দেখি, সেখানে একজন মানুষ। আমি দৌড়ে নদীর তীরে যাই এবং দেখি, তিনি স্রোতে ভেসে যাচ্ছেন।’ সবুজ বলেন, ‘লোকজন একটি সেতুর ওপর থেকে ঘটনাটি দেখছিল। আমি চিৎকার করি এবং তাদের সাহায্যের জন্য ফোন করতে বলি। এরপর আমি নদীতে ঝাঁপ দেই। সময় নষ্ট হবে ভেবে আমি আমার জুতাও খুলিনি। আমি একদম ভয় পাইনি।’ সবুজ একাই ওই নারীকে টেনে পাড়ে তোলেন। তার এ সাহসীকা-ে রোম কর্তৃপক্ষ দারুণ খুশি। রোমের মেয়র ইগনাজিও ম্যারিনো সবুজকে ফোনে শুভেচ্ছা জানান। ইতালির গণমাধ্যমে সবুজ বলেন, ‘আমি খুবই উৎসাহ পাচ্ছি। আগে কখনও এত খুশি হইনি।’

[দ্যা টেলিগ্রাফ এ প্রকাশিত](http://www.telegraph.co.uk/news/worldnews/europe/italy/11605656/Migrant-hailed-a-hero-in-Italy-after-river-rescue.html "দ্যা টেলিগ্রাফ এ প্রকাশিত ")   সংবাদ এবং ফটো  
[![11139391\_469810449851372\_1186902895046561082\_n](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/11139391_469810449851372_1186902895046561082_n-339x300.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/11139391_469810449851372_1186902895046561082_n.jpg)  
রোম কর্তৃপক্ষ সবুজ খলিফার হাতে এক বছর বৈধ ভাবে থাকার অনুমতি পত্র তুলে দেন।

[এ সম্পর্কে ইটালীতে প্রকাশিত সংবাদ](http://www.thelocal.it/20150515/migrant-gets-permit-for-saving-drowning-woman "এ সম্পর্কে ইটালীতে প্রকাশিত সংবাদ ") এর উল্যেখ যোগ্য হচ্ছে – রোমের মেয়র সবুজ খলিফাকে ফোন দিয়ে অভিনন্দন জানান। মেয়র তার ফেইসবুক পেইজে লেখেন  “I called Sobuj Khalifa, the young Bengali who saved a woman from the Tiber,”  
“I congratulated him on his beautiful heroic and human gesture.”

[ইসরায়েলেও এটি খুব গুরুত্ব সহকারে প্রচার পেয়েছে।](http://www.timesofisrael.com/rome-hails-illegal-migrant-who-saved-drowning-israeli/ "ইসরায়েলেও এটি খুব গুরুত্ব সহকারে প্রচার পেয়েছে। ")

সবুজ খলিফা একজন মুসলিম হয়ে একজন ইহুদী মহিলাকে ডুবন্ত অবস্থা থেকে জীবনের ঝুকি নিয়ে উদ্ধার করেছেন। অন্য সবাই যখন ব্যস্ত মোবাইলে ফটো তোলাতে তিনি তখন ঝাপ দেন নদীতে ডুবন্ত নারীকে উদ্ধারে। তিনি একবারো ভাবেননি, ইতালিতে অবৈধ ভাবে বসবাস করে এমন কাজের পর পুলিশ আসবে, এরপরে তাকে গ্রেফতার করা হতে পারে। একজন মানুষকে বাঁচাতে হবে এর বাইরে তিনি আর কিছু ভাবেননি।  
**একজন প্রকৃত হিরো তিনি। আমরা সবুজ খলিফার জন্য গর্বিত।** তাকে অভিনন্দন   -{@

একটি অবাক করা কাঁকতলিয় বিষয়ঃ  
যে তাইবার নদীতে ঝাঁপ দিয়ে ডুবন্ত এক নারীকে উদ্ধার করেছেন সবুজ খলিফা,সে স্থানের অল্প কিছু দুরেই নদীর তীরের ওয়ালে এই চিত্রটি আঁকা আছে। যেখানে দেখা যাচ্ছে একজন পুরুষ একজন নারীকে পানি হতে উদ্ধারের পরে হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। এমন একটি ঘটনা ঘটবে এই নদীতে এটি ভেবেই কি এই চত্রটি অংকন করেছিলেন কোন চিত্রশিল্পী ?  
[![11222891\_469810489851368\_12742190810246511\_n](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/11222891_469810489851368_12742190810246511_n.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/11222891_469810489851368_12742190810246511_n.jpg)
