# একজন শঙ্খ ও তার অবন্তির গল্প ~ পর্ব ৪

- Author: [দিলরুবা মুন](https://sonelablog.com/author/dilrubamoon/)
- Published: 2013-11-02T16:08:55+00:00
- Updated: 2013-11-02T16:08:55+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%99%e0%a7%8d%e0%a6%96-%e0%a6%93-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%b2-4/

---

শঙ্খ কিছু একটা বোঝাতে চাইছে অবন্তিকে,  
অবন্তি কিছুই বুঝতে পারছে না…  
মাঝে মাঝে শঙ্খকে তার খুব অচেনা মনে হয়,  
যেন একটা সচ্ছ দেয়াল আলাদা করে রেখেছে তাকে,  
চাইলেও সে দেয়াল সে সরাতে পারেনা…  
ইচ্ছে হলেও এখন শঙ্খকে ছুঁয়ে দেখতে পারবে না অবন্তি…  
শঙ্খের কথাগুলো আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে,  
শঙ্খও কেমন যেন ক্রমশ অস্পষ্ট হয়ে যাচ্ছে…  
খুব কষ্ট হয় অবন্তির, খুব…

হতে পারে শঙ্খ চায় না অবন্তি কথাটা বুঝতে পারুক!!  
হতে পারে কিছু জিনিস বুঝতে না পারাটাই অবন্তির জন্য ভাল!!  
বুঝলে হয়ত কষ্ট পাবে…  
মনে হয় শঙ্খ ফিরে যেতে চায় নীল সমুদ্রে…

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%99%e0%a7%8d%e0%a6%96-%e0%a6%93-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%b2-4/#comments
