# একগুচ্ছ হাইকু কাব্য

- Author: [রিয়েল আবদুল্লাহ](https://sonelablog.com/author/realabdullah/)
- Published: 2020-08-14T19:11:06+00:00
- Updated: 2020-08-14T19:11:06+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%97%e0%a7%81%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%81-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/

---

কয়েকটি হাইকু কাব্য  
— রিয়েল আবদুল্লাহ

১।  
দুর্ণীতির ঘোড়া  
—-  
দুর্নীতি ঘোড়া  
বোররাকের মতো  
উন্মাদ উড়ে।

নীতি মরেছে  
দুর্ণীতির দংশনে  
আহত সবে।

ঘোড়া থামান  
লাগাম টানা চাই  
শান্তি আসুক।

২। টিকা  
——–  
হতাশা ফেলে  
বিশ্বটা জেগে ওঠে  
সুর সংগীতে।

আমরা নাচি  
বন্ধ ঘোষণা করি  
মৃত্যু সংবাদ।

গণ তান্ত্রিক  
তথ্য বিভ্রাট জানি  
দায় নেই না।

অথচ এই  
সবার অধিকার  
প্রাপ্যতা শুন্য।

৩। ভুল  
——  
ধারণা ভুল  
চেষ্টা বিফল নয়  
মানুষ পারে।

স্রষ্টা সৃষ্টিকে  
ফেলে দিতে চান না  
পথ দেখান।

মুর্খ ওরাই  
সাত লাখ মৃত্যুতে  
দাঁত কেলান।

৪।  
স্বাধীনতা  
————  
এক ভাষণ  
একটি স্বাধীনতা  
মুক্ত বাঙ্গালী।

ছিনিয়ে আনে  
আজন্ম অধিকার  
চেতনা ঢালি।

ওঁরা পারেনি  
শিকলে বাঁধতে পা  
হেঁটেছি পথ

দুর্গম পথে  
কাঁটাতার সরিয়ে  
গড়েছি দেশ।

৫।  
বাঁচা  
—  
বিষন্ন দিন  
তবুও স্বপ্ন দেখি  
বাঁচতে হবে।

এই সময়  
একদা থাকবে না  
থাকবে স্মৃতি

কতক দুঃখ  
দাগ কাটবে মনে  
তবু বাঁচবো।

বাঁচার জন্য  
বাঁচাটা প্রয়োজন  
বাঁচছি তাই।  
৬।  
রাস্তা সংস্কার  
——————-  
নদীর জল  
নেইরে –বাস দুলে–  
ঢেউ খেলেরে—

বর্ষায় কাজ  
রাস্তা সংস্কার চলে  
দুঃখ বাড়ে রে

কেউ দেখে না  
মানুষ মরে যাক  
নেতা বাঁচুক।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%97%e0%a7%81%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%81-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/#comments
