# একই কাজ পুরুষ করলে স্মার্ট বলব আর মেয়ে করলে?

- Author: [পুষ্পিতা আনন্দিতা](https://sonelablog.com/author/anandita/)
- Published: 2018-08-08T06:09:30+00:00
- Updated: 2018-08-08T06:59:27+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d/

---

এক বন্ধু কালকে ওনার আরেক বন্ধুর কথা খুব গর্বের সাথে বললেন। সেই ছেলে নাকি এখানে ঘুরতে এসে পরে আর যায় নি। থেকে গেছে। গ্রীনকার্ডও পেয়ে গেছে। কি করে পেলো জানতে চাইলে আমার যে বন্ধু উনি বললেন যে “আরে আমার বন্ধু সেই স্মার্ট পোলা। এইখানে এক একটু বয়স্ক স্প্যানিশ মহিলারে পটায়ে নিছে। মহিলা একা থাকে। ও ওই মহিলার বাড়িতেই থাকে। তার সাথে বিয়ে করেছে। কন্ট্যাক্ট ম্যারেজ কিন্তু কোনো পয়সা ছাড়া। মহিলাও জানে যে সে উনারে ছেড়ে দিয়ে দেশে গিয়ে আবার বিয়ে করে আসবে। তবু মহিলা উনারে বিয়া করেছেন কারন উনাদের মধ্যে নাকি প্রেম প্রেম ভাব।”

যাইহোক আমার বন্ধু তার বন্ধুর স্মার্টনেসের কথা খুব বুক ফুলায়ে বললেন। স্প্যানিশ মহিলা যদি সব জেনে ওই ছেলেরে বিয়েকরেই থাকে এইটা নিয়ে বলার কিছু নাই। প্রেম করছেন বলে তিনি ওই ছেলেরে পেপার করতে হেল্প করলেন। কিন্তু কথা হলো এই একই কাজ যদি কোন মেয়ে করতো? পেপারের জন্য বা অন্যকিছুর জন্য কারো সাথে বছরের পর বছর একসাথে থাকতো ? লিগ্যাল হতে, বাসা ভাড়া বাঁচতে আবার একজন সঙ্গীও হলো। সঙ্গীর দরকার বিদেশে খুব বেশি। তাহলে কি ওই মেয়েরে এরম করে স্মার্ট বলা হতো? যেটা ওই ছেলেরে বলা হলো? নাকি তারে লোভী, চরিত্রহীনা, বেশ্যা বলা হতো? বন্ধুরে ওই প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম। উত্তর পাই নি……![](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/fa5/1.5/16/1f642.png)🙂![](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/fa5/1.5/16/1f642.png)🙂![](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/fa5/1.5/16/1f642.png)🙂। খালি “নারীজাতি”…. এই শব্দটাই উচ্চারণ করে উনি থেমে গেছেন।

একই কাজ পুরুষ করলে স্মার্ট বলব আর মেয়ে করলে গালি কেন? আবার ত্যানা প্যাচাইয়েন না যে আমি এগুলা করতে বলছি ইত্যাদি ইত্যাদি….. ঘটনাটা শোনার পর দিয়ে মনে এই প্রশ্নটা আসছে তাই শেয়ার করলাম।

---

Comments: 7 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d/#comments
