# এই সোনেলায়

Author: বনলতা সেন
Published: 2014-11-02
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%87-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f/

গুনগুনিয়ে মনের সুখে পথ চলি বৃষ্টিচাদরে মুখ ঢেকে  
ফাঁকি দিয়ে আকাশকে,ভাবি পাবে না খুঁজে আমার ঠিকানা।  
বৃষ্টি যে আকাশেরই খসে পড়া নীল পালক।

আবার আসিব ফিরে জলসিঁড়ির জল ছুঁয়ে,  
শিশিরের সোনালি সকালে গুটিগুটি পা ফেলে  
এই এই সোনেলায় আবারও,চোখজল মুছে  
বিপুল কোন জ্যোৎস্নায়,জোনাকির আলো জ্বেলে।  
\========================================  
বিরতি নিচ্ছি একটু —–পড়া ,লেখা ও মন্তব্যের উত্তর থেকেও।
