# এই শহরে

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2022-03-20T16:05:25+00:00
- Updated: 2022-03-20T16:05:25+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%87-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%b0%e0%a7%87-2/

---

 

এই শহরে চাঁদের আলো জীর্ণ দেখায়

এই শহরে নিয়ন আলো পথ চলায় ।

এই শহরে বাতাস এলেই ধুলি উড়ে

এই শহরে বৃষ্টি এলে দূর্ভোগ বাড়ে ।

এই শহরের কলকব্জায় ধোঁয়া উড়ে

এই শহরের বুকের মাঝে আবেগ পুড়ে ।

এই শহরে ইট পাথরে সবই গড়া

এই শহরে মানবতার দেহ মরা ।

এই শহরে চোখের মাঝে অনেক ছানা

এই শহরে আপন হতে হারায় ঠিকানা ।

এই শহরে তুমি এলে বিরহ বাড়ে

এই শহরে আমি এলে স্বপ্ন ঝরে পড়ে ।

এই শহর আমার হাজার জনমের চেনা

এই শহর আমার ভালবাসার আদলে দেনা  ।।

 

রচনা কাল ঃ ২০/০৩/২০২২

ঢাকা

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%87-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%b0%e0%a7%87-2/#comments
