# এই লেখার কোন শিরোনাম পাওয়া যায়নি ।

Author: প্রিন্স মাহমুদ
Published: 2013-11-21
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%87-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f/

খুচরো আকাশ পকেটে নিয়ে গিয়েছি মার্কেটে  
মেঘের কয়েনগুলো খরচ হয়ে গেছে  
বৃষ্টি কিনছি বলে । ……

তুমি অপেক্ষায় রইলে

না গেলে চলে তাই কদম পাপড়ি  
দেয়া হলো না নীল খামে !

বৃষ্টিকে পাঠালাম পিছু পিছু  
সেও আটকা পড়ে গেল শহুরে জ্যামে  
তবে কি আমার কয়েনগুলো হারালো কাদাজলে ?

কতোআগের লেখা ? পাঁচ বছর আগেরতো হবেই  ।
