# এই নগরে

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2022-08-05T11:12:14+00:00
- Updated: 2022-08-05T11:12:14+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%87-%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87/

---

 

এই নগরে কথায় কথা গুলি ছুঁড়ে

এই নগরে রক্ত ঝরা বুলি উড়ে

এই নগর এখন ইট পাথরে ঘেরা

এই নগর নিয়েই কি বুকে স্বপ্ন ছিলো ভরা ?

এই নগরের নিঃশ্বাস এখন ভারী

এই নগরেই স্বপ্নভুক লক্ষ পথচারী

এই নগরের দৃষ্টি এখন  আকাশ ছোঁয়া

এই নগরের বায়ু দোষণ, মেঘের মত ধোয়া  ।

 

এই নগরের  বুকে ব্যথা আজ

এই নগরেই লুটে খাওয়ার রাজ

এই নগরেই দালান কোঠার বাহার

এই নগরের ই পেটে ক্ষুধা,  নাই আহার  ।

 

এই  নগর নিয়েই ভাবনা ছিল রোজ

এই নগর ই,  নগরের কাছে নিখোঁজ

এই নগরই রীতিমত অচেনা লাগে বেশ

এই নগর ই কি,  আমার সোনার বাংলাদেশ ???

 

রচনা কাল ঃ ০৫/০৮/২০২২

ঢাকা

---

Comments: 4 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%87-%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87/#comments
