# এই দেশের মান

- Author: [শামীনুল হক হীরা](https://sonelablog.com/author/hira/)
- Published: 2023-02-01T01:26:08+00:00
- Updated: 2023-02-01T01:26:08+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8/

---

শিকার ধরতে ওত পেতে অপেক্ষায়-  
চিল শকুন চিতা আর হায়েনা,  
এই সোনার দেশে এমন কত লোক আছে-  
যারা দেশের ভাল চায়না।  
ওরা বুঝেনা এই দেশে আছে কত-  
স্মৃতি মায়া মমতা আর বেদনা মাখা,  
সবি বুঝা যায় যখন দেখি কোথাও উড়ছে-স্বাধীনতার লাল সবুজ পতাকা।  
যে যাই বলুক যাই করুক ওই আকাশে-  
বাঁশের মাথায় সবুজের বুকে লাল,  
এই সোনার বাংলাদেশ যতদিন রবে-  
ততদিন থাকবেই চিরকাল।  
এই দেশের জন্য নাকি বিলীন হল-  
দু-লক্ষ ইজ্জত আর ত্রিশলক্ষ প্রান,  
যদি কোনদিন জীবন দিতে হয় তবুও-  
তা দিয়ে হলেও রাখব এই দেশের মান।

---

Comments: 4 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8/#comments
