# এই দিনে প্রথম বাবা হয়েছি

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2014-02-18T17:51:32+00:00
- Updated: 2014-02-18T17:53:24+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%b9%e0%a7%9f%e0%a7%87%e0%a6%9b%e0%a6%bf/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/02/ALIM8362-640x480-300x225.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2014/02/ALIM8362-640x480.jpg)

প্রথম বাবা হবার অনুভূতি আসলে প্রকাশ করার মত ভাষা থাকেনা অনেকেরই । আমারও নেই। ওকে দেখার পরে অসীম এক আনন্দে বুক ভরে গিয়েছিল , ও আমার সন্তান , আমি ওর বাবা । আমি আজ থেকে বাবা হয়ে গিয়েছি । আমারই রক্ত বইছে ওর শরীরে – এমনি অনেক কথা মনে এসেছিল ।

ওর অস্তিত্ব যখন প্রথম অনুভুত হয়েছিল , জন্মপুর্ব ওর আবাস স্থলে হাত দিয়ে , কান পেতে শুনতে চেয়েছি কি বলে সে । হাত পা ছোড়াছুড়ি দেখেছি ফুলে ওঠা আবাসস্থলে । হেসেছি অনেক তা দেখে । আসছে সে আসছে , গর্বিত হয়ে ভেবেছি ।

হাসপাতালের পরিচিত নার্স ছুটে এসে জানান দিল , ছেলের বাবা হয়েছেন আপনি । শুনেই বিশাল মুখের হাসি আমার । কখন দেখবো আমার ছেলেকে , অস্থির হয়ে যাই । প্রতিটি সেকেন্ড মনে হচ্ছে এক এক দিনের সমান । কিছুক্ষন পরেই তোয়ালে জড়ানো লালছে উজ্জ্বল মুখের এত্তটুকুন ছেলেকে দেখি আমার । আহা সেকি আনন্দ , সুখ , তৃপ্তি 🙂

আজ আমার বড় ছেলে আকীব ইকরাম এর জন্মদিন ।  
শুভ জন্মদিন বেটা ।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%b9%e0%a7%9f%e0%a7%87%e0%a6%9b%e0%a6%bf/#comments
