# এই তো, শেষ তো

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2021-12-11T14:47:05+00:00
- Updated: 2021-12-11T14:47:05+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%87-%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%a4%e0%a7%8b/

---

 

ঝরা শিউলীর মতো পড়ে আছি

হাজারো স্বপ্নের ভীড়ে

পূঁজার অর্ঘে পাইনি ঠাঁই

সন্ধ্যা আরতিতে নীড়ে ।

হাজার রাতের গল্প ফুরায়

এক নিমিষের মানে

নিঃসঙ্গতার চার দেয়াল

মেতে উঠে বিরহী গানে ।

রাত জাগি তারা গুনে

শিউলী কুড়াই কুয়াশা মাখি

প্রতি দিনের কর্ম ব্যস্ততায়

বুক ভরে স্মৃতি আঁকি  ।

দিন ফুরায় রজনী পোহায়

তবু যেন বাকী সব

মনের অগোচরে জাগে মন

প্রত্যাশার নিরব উৎসব ।

বৃথাই বহন করি জীবনের ভার

হয় তো,  নয় তো

সময়ের কোলে ঘুমাবে সময়

এই তো,  শেষ তো   ।

 

রচনা ঃ ১১/১২/২০২১

ঢাকা

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%87-%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%a4%e0%a7%8b/#comments
