# এই জ্যোৎস্নায়

- Author: [মেহেরী তাজ](https://sonelablog.com/author/mtaz707/)
- Published: 2015-06-30T15:48:23+00:00
- Updated: 2015-06-30T15:48:23+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%87-%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a7%8e%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f/

---

[!\[11655426_680606695377745_1638905096_n\](http://sonelablog.com/wp-content/uploads/2015/06/11655426_680606695377745_1638905096_n.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/06/11655426_680606695377745_1638905096_n.jpg)

কোন এক রাতে যখন তুমি আর আমি নিজেদের মাঝে একটা কৃত্রিম দূরত্ব বজায় রেখে পাশাপাশি হাঁটছি তখন যদি হঠাৎ করে শহরের সব বাতি গুলো নিভে যায়? রাজ্যের যত অন্ধকার আছে সব যদি আমাদের গ্রাস করে নেয়? আমি ভয়ে সামান্য একটু তোমার কাছে এগিয়ে দুজনের মাঝের কৃত্রিম দূরত্বটা দূর করে দেই? কোন কৃত্রিম আলো নয় শুধু চাঁদের হালকা আলোয় তোমার মুখটা দেখা যায়? যদি সেই আলোয় নেশা নেশা লাগে? আমি আমার ডান হাতের মধ্যে তোমার বাম হাতের কোন এক আঙ্গুল নিয়ে আনমনে হাটতে থাকি? কোন ভয় নেই,নেই কোন ক্লান্তি, রাস্তার কোন শেষ নেই,কোন গন্তব্য নেই শুধু বিরামহীন হেটে চলি? চাঁদের আলোয় আমাদের ছায়া যুগল নিজেদের সাথে খুনসুটি করে?

তুমি কি আমায় অভয় দিয়ে দূরত্ব মিটিয়ে নিতে দেবে?না কি তুমি আমায় নির্লজ্জ বলবে? এমন ইচ্ছা কে বড় মানুষের কথা বলে হেসেই উড়িয়ে দেবে?তবে কি আমি বড্ড ছোট? ছোটরা বুঝি অন্ধকারে হাটতে পারে না? তাদের বুঝি প্রিয় কেউ থাকতে নেই?তাদের বুঝি প্রিয় মানুষকে ভালোবাসতে নেই?

** এই মুহূর্তে  চাঁদ দেখতে দেখতে লেখাটা লিখলাম।

---

Comments: 34 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%87-%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a7%8e%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f/#comments
