# ঋণী

- Author: [শুভ মালাকার](https://sonelablog.com/author/shuvo2014/)
- Published: 2016-02-14T09:23:39+00:00
- Updated: 2016-02-15T08:39:46+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- Tags: ঋণী, কবিতা, বাবা, ভালবাসা, ভালবাসা দিবস, মা, স্রষ্টা
- URL: https://sonelablog.com/%e0%a6%8b%e0%a6%a3%e0%a7%80/

---

[!\[valantains day-Blog\](http://sonelablog.com/wp-content/uploads/2016/02/valantains-day-Blog.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2016/02/valantains-day-Blog.jpg)

ঋণী  
-শুভ মালাকার

এনেছি কত কি যে,  
দিলাম না কিছুই।  
যখনি যাই সম্মুখে,  
শুধু আনিতেই যে চাই।

দিব দিব করি;  
দিতে নাহি পারি।  
চাই কিছু দিতে,  
তাদের ঋণ শোধিতে।

স্রষ্টার চেয়ে বেশি ঋণী;  
সেই পিতা-মাতার কাছে।  
করে নেয় চোখের মনি,  
তাদের ছাড়া জগতে কেই বা আছে।

ঋণ শোধিতে পারিবনা;  
চাই শুধু ফুটাতে মুখের হাসি।  
দুঃখ তাদের ছোয়াব না,  
বেশি ভাল তাদের কেই তো বাসি।

(২৫-মে,২০১১ইং)

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%8b%e0%a6%a3%e0%a7%80/#comments
