# উড়ো চিঠি

- Author: [আরজু মুক্তা](https://sonelablog.com/author/arju19/)
- Published: 2020-12-09T05:48:22+00:00
- Updated: 2020-12-09T15:32:58+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%89%e0%a7%9c%e0%a7%8b-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf/

---

একদিন, ঘুম ভেঙ্গে দেখবে

সকালের সোনা রোদে

উড়ো চিঠি, উড়ে এসে

পড়ছে মেঝেতে।

 

কি ভাবছো ?

অক্ষরগুলো দুঃখ জড়ানো

অথবা শোকের প্রলাপ ?

হতেও তো পারে সুখের কথা !

নয়তো শব্দগুলোতে

এলোমেলো আনন্দের ব্যাখ্যা !

 

সুখ হলে, ছড়িয়ে দাও মিষ্টি ভোরে

দ্বিগুণ হবে।

দুঃখ হলে, নিজের কাছে রাখো

একান্তে নিভৃতে,

শিহরিত হও অনুভবে।

 

চিঠি কে পাঠালো

কিবা আসে – যায় তাতে ?

 

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%89%e0%a7%9c%e0%a7%8b-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf/#comments
