# উড়ে যায় পেঁজা তুলো

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-09-08T07:11:31+00:00
- Updated: 2020-09-08T07:12:20+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%89%e0%a7%9c%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%81%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b/

---

 

অন্ধকারে দাঁড়িয়ে স্বপ্ন দেখি শরতের শরণাপন্ন হয়ে  
যদি এবার একটু ডানা মেলে পেঁজা তুলো  
ঐ আড়ালে চুপ করে থাকা নীলাকাশে;

উন্মুখ হৃদয়ে সামান্য গোপন না রেখেই বলি  
লুকিয়ে থেকে লুকাবোনা এই একটু দেখাদেখির ভাবনা,  
নামোচ্চারণ তো করেই ফেলেছি এই মাঝ সকালে;  
স্পর্শ-ব্যাধির মত চিবিয়ে চিবিয়ে তো কিছুই লুকোচ্ছি না  
অসীম সাহসী! তাও তো বলিনি/বলছি না;

হাতছাড়া না-হয়ে ই উড়াল আকাশে সাঁতার কেটে  
এখন ও বেঁচে আছি, শরত পাবো বলে;

তিন তিন সত্যি, যে যা খুশি বলুক/ভাবুক,  
অপূর্ব শোচনীয়তায় অপ্রতিরোধী নক্ষত্র খচিত মহাশূন্যের  
ডাক শুনতে পাচ্ছি, প্রত্যাখ্যানের সবটুকু নিয়েই।

ছবি নেটের।

---

Comments: 32 — https://sonelablog.com/%e0%a6%89%e0%a7%9c%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%81%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b/#comments
