# উড়ন্ত মিছিল

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2020-11-11T06:15:09+00:00
- Updated: 2020-11-11T06:15:09+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%89%e0%a7%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2/

---

*শরীর দেখি আর চাঁদ কে ভাবি*  
*রাতের শিউলি ঘ্রাণের স্পর্শ যেনো*  
*ধোঁয়া জরানো রাস্তার মোড়;*

*অথচ হাতের ছুঁয়া বকুলের*  
*মালা নেই, ছিন্ন ঘামের ঝর্ণা*  
*তাও বালুচর জেগে থাকা বন্যা!*

*মুছে যায় না সূর্যের উত্তাপ রশ্মি*  
*পুড়ে আঙ্গার ফেটে চৌচির অতঃপর*  
*শরীর পঁচে মাটির লাবণ্য সাজ;*

*শিশির ভিজার দিগন্ত জুড়া মাঠ*  
*এ পাশ ও পাশ যেনো দুর্বলা ঘাসে*  
*ঘাসফড়িং দল বাজির উড়ন্ত মিছিল।*

২৬ কার্তিক ১৪২৬, ১১ নভেম্বর ২০  
————————————–

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%89%e0%a7%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2/#comments
