# উড়নচণ্ডী বাউল

- Author: [তৌহিদুল ইসলাম](https://sonelablog.com/author/touhidislam/)
- Published: 2020-03-13T15:37:03+00:00
- Updated: 2020-03-13T15:37:03+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%89%e0%a7%9c%e0%a6%a8%e0%a6%9a%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%89%e0%a6%b2/

---

আমার যাপিত জীবনের নিত্য কঠোর রুদ্রমূর্তি সন্ন্যাসিনী!  
তোমার ধ্যানভঙ্গের কবি আমি নই।  
আনন্দলাভের মোহে নয়,  
লোলুপ স্বর্গ চক্রান্তের মূর্তিমান প্রকাশ আমি।

আমি প্রেমিক নই,  
চিরকালের শুষ্কতায় রিক্ততা দূর করার নিমিত্তে আমি।  
সন্যাসকে পরাজিত করা কবিতা লেখক নই,  
এলোকেশীর উন্মাতাল নৃত্যের সাধক আমি।

আমি চিরজীবন/যৌবনের পূজারী  
কাব্যসংগীতের মনোহর মায়ায়,  
নিঃস্বতা শূন্যতার বিলাসলীলায় মত্ত আমি।  
বৈরাগ্যের ছদ্মবেশধারী মহাদেব নই  
বাসন্তি রঙে উড়নচন্ডী বাউল আমি।

সৌন্দর্যক্ষণের উন্নাসিকতায় নির্লীপ্ত কামনায়-  
করোনাস্পর্শে প্লাবিত বিরাগভাজন ছন্দ আমি।  
দ্বিধাহীন পায়ে সামনে এগোই  
তোমার লালায়িত সহস্র চুম্বনেও আজ ভীত নই আমি!

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%89%e0%a7%9c%e0%a6%a8%e0%a6%9a%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%89%e0%a6%b2/#comments
