# উসকানি দেহ

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2021-10-21T05:21:28+00:00
- Updated: 2021-10-21T05:21:28+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%89%e0%a6%b8%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b9/

---

আঙুল শুধু সময়ের মুখে স্পর্শময়

বৃষ্টি এখন বোতলের মধ্যে মায়াময়!

মাটির সাথে একমুঠো মেঘ রঙ তামাশায় লিপ্ত

তবু তাদের বিবেক নেই, চোখ নেই- অন্ধ;

ঈশ্বর নাকি ডুবে যাচ্ছে জনসমুদ্রে-

উসকানি মুখ পাথরের বুকে ফুটান ফুল

গায়েবি আওয়াজের গন্ধ ভারি- সোনাই

সোহাগা আতর্নাদ- অথচ ভুলে যাচ্ছি কোথায়,

জানি না- দেহের অটবীতে ধ্বংসত্ব মন;

আফসোস ‍শুধু মাটির তরে বাতিঘর!

ঘাসের পানে ঝাঁঝাল কিংবা ঠোট

বাঁকানো পরে থাকা আমার উসকানি দেহ।

০৬ কার্তিক ১৪২৮, ২১অক্টোবর ২১

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%89%e0%a6%b8%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b9/#comments
