# উপপতির গর্ব

- Author: [প্রলয় সাহা](https://sonelablog.com/author/praloysaha/)
- Published: 2015-11-16T22:35:38+00:00
- Updated: 2015-11-16T22:35:38+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%89%e0%a6%aa%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac/

---

[!\[Fotor\](http://sonelablog.com/wp-content/uploads/2015/11/Fotor-300x155.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/11/Fotor.jpg)  
সময় হলে এসে দেখে যেও  
মাদকযুক্ত বুকের ভূঁইতে অবলীলায়-  
বাড়ন্ত সেই বকুল ফুলের বৃক্ষটি।  
যা ছিলো সমাপ্তির উপহার বিশেষ।  
সময় হবে তো!  
নাকি সময় এখন ভীতিপ্রদ ব্যস্ত-  
পরিস্থিতির ঘরে, অনিচ্ছাকৃত সঙ্গমে!  
হয়তো আসবে।

অপেক্ষমাণ অনির্দিষ্টকাল  
পৃক্ত স্মৃতির ক্যালেন্ডার দেখি-  
আর নিয়তাত্মায় দাগনি দিই প্রতিদিন।  
সে বলে এগুলো কী, ওইগুলো কী!  
বলি সব ভবিষ্যতের অগ্রীম চিঠি।  
চলে এসো কোন একদিন হঠকারিতায়  
ভ্রমাত্মক ভিজিটর হিসেবে-  
দেখলেই বুঝবে সে কতখানি পিহিত!  
আপাঙ্গ নয় কলুষিত, নেই জারজাত চিহ্ন,  
সে ভালোবাসার নব্য সভ্যতার-  
প্রাণবন্ত এক পৃচ্ছার উপহার।।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%89%e0%a6%aa%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac/#comments
