# উন্মোচিত অপেক্ষা

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2020-06-01T21:51:54+00:00
- Updated: 2020-06-04T17:26:01+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be/

---

সশব্দের ঝংকারে অপুষ্ট ভাবনার অনুতাপে  
নির্বাসিত কবিতা হারিয়ে গেছে যোজন-যোজন দুরত্বে, দুরত্ব মেনে নিয়ে,  
কথোপকথনের ধারাপাতে বর্ণহীন-ছন্দহীন নিরবতা সাথী হয়েছে তার,

কবিতা!  
সেতো দেয়না ধরা এক চিলতে সমুদ্র বালুকাবেলায়  
অত্যুজ্জ্বল চোখ ধাধানো আলোয়,  
কবিতার পদচিহ্ন আঁকা আছে সময়ের ভাঁজে-ভাঁজে  
ধুলিমাখা শিথিল আল্পনায়,

পাঠকের বেশে নয়,  
কবিতা খুঁজে নাও পথিকের অক্লান্ত অম্বেষণে,  
প্রভাবিত প্রখর অনলে যেথায় জমে থাকে  
কপাল বেয়ে ছুটে চলা ফোটা-ফোটা ভ্রান্ত শিশির,

অথবা, কোনো নিচ্ছিদ্র রজনীতে,  
পরশ-আবেশে উথলে পড়া কামনার দহনে যখন জ্বলে ওঠে জল্পনার কল্পিত অবয়ব;  
কবিতা, হয়তো বেঁচে আছে কোন সীলগালা খামে,  
উন্মোচনের অপেক্ষায় এক আঁজলা নরম হাওয়ায়..

★ অ-কবিতা

---

Comments: 32 — https://sonelablog.com/%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be/#comments
