# উন্মত্ত

- Author: [মনোয়ারা সুলতানা সোনিয়া](https://sonelablog.com/author/sonia777/)
- Published: 2020-07-12T16:30:26+00:00
- Updated: 2020-07-14T08:37:56+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4/

---

 

উন্মুক্ত আকাশ আলিঙ্গনে-  
মিলেমিশে একাকার তোমার প্রেমে।  
সারি সারি সবুজের সমাহার  
মিলন মিলনের দিশারী,  
অন্তরাত্মা অবুঝ অশরিরী।

পথভুলো পথের প্রান্তর-  
স্মৃতি মধুর অখন্ড অবসর।  
হৃদস্পন্দন গতিময়  
কান পেতে শুনি ধুকপুক,  
অবারিত আলিঙ্গন ধীরস্থির।

বৃষ্টিস্নাত ভালবাসা অনন্ত  
প্রেমময় আদ্যোপান্ত।  
মেঘেদের ফাঁকে টিপটিপ বৃষ্টি  
উপেক্ষিত সবেদের দৃষ্টি ।

১১/০৭/২০২০

---

Comments: 19 — https://sonelablog.com/%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4/#comments
