# উন্নয়নের ড্র টিকেট

- Author: [নাজমুল হুদা](https://sonelablog.com/author/nazmul-hoda/)
- Published: 2020-03-21T14:22:01+00:00
- Updated: 2020-03-21T14:23:12+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%9f/

---

> ফাটল ধরা মাছের ঝুড়িতে জেলে
>  দিন দিন পয়দা করে উন্নয়নের নদী,
>
>
>
> চাঁদের আলোতে কেবল ভালোবাসা
>  এসব বুঝে গেলে কৃত্রিম আলোয়
>  চোরা ভোটের প্রজননে সুস্বাদু ক্ষমতা।
>
>
>
> উন্নয়ন গবেষণার ল্যাবরেটরিতে
>  মাস্ক না থাকার নিদারুণ সংকটে
>  ড্র হয় স্বল্পসময়ে নেতা হবার আবিষ্কার।
>
>
>
> বহুদিন পর উন্নয়নের খাতা টেনে
>  হিসাবরক্ষক মাইনাস পাওয়ার চশমায়
>  আমরাও দেখতে পাচ্ছি তেঁতো শব্দাবলি
>  দেখুন পৃষ্ঠা উল্টাতে উল্টাতে আপনিও
>  যথাক্রমে–
>  উন্নত ডাকাতি
>  গণতন্ত্র লুটপাট
>  মদ্যপ তেলবাজ

অতঃপর, ল্যাবরেটরিতে ধরা খায়  
সনাতন পদ্ধতির পোশাকীয় ফটোকপিতে  
কাপড়ের মতো কাপড় পরা উন্নয়নের নেতা।

নেত্রকোণা, ময়মনসিংহ।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%9f/#comments
