# উদ্যামী স্বাধীনতা

- Author: [নূর হোসেন](https://sonelablog.com/author/thenurhossain/)
- Published: 2019-12-13T04:19:15+00:00
- Updated: 2019-12-13T04:40:05+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be/

---

স্বাধীনতা তুমি এলে  
ত্রিশ লক্ষ মানুষের রক্ত মাড়িয়ে  
মৃত মানুষের ভেলায় চড়ে,  
অসহায় নারীর ইজ্জত নিয়ে  
হাজার মায়ের বুক খালি করে;  
কালো আঁধার রাত পেরিয়ে  
রক্ত রাঙা ঊষার ভোরে।

হে স্বাধীনতা তুমি-  
দুঃখী মানুষের শেষ সম্বল বাসন,  
তুমি বজ্রকন্ঠের প্রতিধ্বনি বঙ্গবন্ধুর ভাষন;  
পাকি সেনাদের ঘায়েল করা দৃঢ় মনোবল  
মুক্তিযোদ্ধা বীর বাঙ্গালীর সু-সজ্জিত দল,  
মৃত্যু জেনেও গর্জে উঠা জয়বাংলা শ্লোগান  
দেশের তরে নিবেদিত দেশপ্রেমিকের প্রান।

প্রিয় স্বাধীনতা,  
উড়িয়ে দিলে লাল সবুজের নিশান  
ধানের ক্ষেতের সোনালী হাসি পাখ-পাখালির গান,  
তুমি বদলে দিলে জাতি-বর্ণের ভাষার তফাত  
বিপদে ধরিয়ে দিয়েছো বলে পরস্পরের হাত;  
তুমি এলে আজ তাই সর্বত্র বইছে খুশির রেশ,  
তোমার জন্য বাঙ্গালী মোরা পেয়েছি বাংলাদেশ।

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be/#comments
