# উত্তল বনে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-05-01T16:06:04+00:00
- Updated: 2017-05-01T16:06:04+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87/

---

এই যে বাঁচতে বাঁচতে আবার জেগে ওঠা  
ভালোবেসে ভালবাসতে পারা  
জলজ-বসন্তে গা-এলিয়ে দিয়ে ভিজে যাওয়া  
কেউ-কেউ পারে, সবাই কিন্তু না;

শুকিয়ে যাওয়া জল-স্রোতে পদ্মপাতার হাতছানি  
ছল-ছল জল-জল জল-স্রোতের পদধ্বনি,  
উষ্ণতার উষ্ণতায় ফিরে ফিরে এই-যে আসি  
কবিতার কবিতায় বাধাহীন জলরাশি  
ভালবাসে ভালোবাসি।

তোমার ঠোঁট ছোঁয়নি বলে  
নাম-জানা-না-জানা শব্দেরা আজ অভিশপ্ত,  
তরঙ্গ-ছবিতে ঝুলে থাকে শব্দানুভব  
ধনুকের টান-টান ছিলায়,  
জীবন্ত-শব্দের একান্ত নিজস্ব আনন্দ-উচ্চারণে  
জমাট-বাঁধা শব্দেরা হাঁটে, হাঁটে ঠোঁট-কেন্দ্রিকতায়,  
নিশ্চুপ শব্দেরা সশব্দে হেসে ওঠে, খট-খটিয়ে;  
চন্দন-ঘামের মুক্তোদানায় মুখ গুঁজে শব্দেরা এবার  
জেগে-জেগে ঘুমুবে, উত্তল-উপত্যকার উপবনে,  
সকল বৈরিতার মধুর অবসানে!!

এই-যে,  
ঠোঁটের বনবিড়ালিনী, লোনা-সোহাগে-লেহনে  
বহু সাধ-সাধ্যের শব্দ-জড়াও শব্দ-ছড়াও,  
দুঁদে অদুর্গম বনে, শিষ-তোলা নিশুতি রাতে!!

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87/#comments
