# উত্তর কোরিয়া ভ্রমন – প্রথম দিনের এক মজার অভিজ্ঞতা

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2013-06-11T05:35:12+00:00
- Updated: 2013-06-11T10:24:54+00:00
- Category: [ভ্রমণ](https://sonelablog.com/category/misc/tours/)
- Tags: উত্তর কোরিয়া ভ্রমন
- URL: https://sonelablog.com/%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae/

---

[!\[\](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/06/6519_378838032221281_1304655777_n-274x300.jpg)](http://www.jeshan4u.com/wp-content/uploads/2013/06/6519_378838032221281_1304655777_n.jpg)

*পিয়ং ইয়ং এর একমাত্রে পাঁচ তারকা হোটেল , হোটেল কোরীয়*

আমি যখন তাঁদেরকে বললাম ডট কম , বুঝতে পারছিল না তাঁরা  
কাগজে লিখে দিতে বলায় লিখলাম আমার মেইল ……..@yahoo.com  
হাসতে হাসতে গড়াগড়ি সবাই ‘ এটাতো ডট চম , তুমি ডট কম বলছো কেনো ? ‘  
কিছুটা থতমত আমি সম্মিলিত হাসির সামনে ‘ তাহলে কম বানান কি ? ‘  
একজনে হাসি মুখে আটকে রেখে লিখে বুঝাচ্ছে আমাকে ‘ Com হচ্ছে চম আর kom হচ্ছে কম ‘  
এবার আমার হাসির পালা , হা হা হা করে অট্টহাসি । কিসের মেইল আর কিসের কি ? চম চম , আর কম কম এর কথা মনে করতে করতে রুমে ফিরে এলাম —-

উত্তর কোরিয়া – কোন কম্যুনিস্ট দেশে এটি আমার প্রথম ভ্রমন । ঢাকা – কুয়ালালামপুর – বেজিং প্লেন এবং বেজিং থেকে ট্রেনে পিয়ং ইয়ং । দীর্ঘ ভ্রমনের পরে পিয়ং ইয়ং  এর একমাত্র পাঁচ তারকা হোটেলের লবিতে লাগেজ রেখে ছুটলাম , হোটেলের ইন্টারনেট কক্ষে । চীন সীমান্ত থেকে কোরিয়ার মাটিতে আসার সাথে সাথেই , বিদেশীদের মোবাইল প্যাকেটে সিলগালা করে দেয়া হয়েছে । আগেই ধারনা ছিল এমন করা হবে। প্রায় দশ ঘন্টা বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন ।  
ভিন্ন দেশে এসে গন্তব্যে পৌঁছেই বাসায় ফোন করে জানাই । ওখানে ফোন করাটা ঝামেলার , তাই মেইল করে জানানোর জন্য ইন্টারনেট কক্ষে গিয়ে এই অবস্থার মুখোমুখি হলাম । হাসতে হাসতে রুমে ফিরে এলাম । কিছুক্ষন পরেই গাইড হাজির রুমে । আমি মেইল করতে গিয়ে কেন আর করলাম না , জিজ্ঞেস করলো । এরপর বুঝিয়ে বললো যে কোরিয়ায় এভাবেই উচ্চারন করা হয় । কোরিয়া হচ্ছে Korea , এটা চোরিয়া Corea নয় ।  
হাসতে হাসতে মেনে নিলাম । ফ্রেস হয়ে আবার গেলাম মেইল করতে , আমাকে দেখেই হাসি সবার মুখে । মিঃ চম এসেছে  
নামটা আমার কাছে ভালোই লাগলো , কেমন কোরীয় কোরীয় নাম

---

Comments: 27 — https://sonelablog.com/%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae/#comments
