# উত্তর এবং প্রত্যুত্তর : তিরি এবং অহম : অষ্টদশ ভাগ

- Author: [নীলাঞ্জনা নীলা](https://sonelablog.com/author/nilanjana/)
- Published: 2015-04-26T06:26:03+00:00
- Updated: 2015-04-26T07:02:42+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%bf-18/

---

[!\[বন্ধু মানেই এলিয়ে দেয়া নিরাপত্তার নি:শ্বাস…\](http://sonelablog.com/wp-content/uploads/2015/04/1012062_10201206382338021_1739879801_n-320x20091.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/04/1012062_10201206382338021_1739879801_n-320x20091.jpg)

*বন্ধু মানেই এলিয়ে দেয়া নিরাপত্তার নি:শ্বাস…*

[উত্তর এবং প্রত্যুত্তর : তিরি এবং অহম : সপ্তদশ ভাগ](http://sonelablog.com/archives/29640)

কথোপকথন–

অহম – কার ফোন?

রিনী – পিউকে ফোন দিয়েছে, কথা বলিস প্লিজ।

অহম – তোরা সব এক। কি বলবো কথা? ধুর!

রিনী – দেখ অহম তোর জন্যে আজ তিরি হাসপাতালে। ভেবে-চিন্তে কথা

বলিস। ওর মানসিক অবস্থা এখনও কিন্তু ঠিক না।

তিরি – প্রিয় ফোনটা একটু দিয়ে এসো না অহমকে, বলো যেনো আমায় ছোট না করে।

প্রিয় – অহম তোমার বন্ধু দিয়েছে, নাও।

অহম(বিড়বিড় করে স্বগতোক্তি)- জীবনে কখনো কাউকে ভালোবাসতে নেই, তাহলে শালার গাধা হতে হয়।

—‘হ্যালো, আমি অহম।’

ওপাশ থেকে – ‘পিউ বলছি।’

অহম – হুম। ভালো?

পিউ – হুম, ভালো। আপনি?

অহম – এইতো।

নীরবতার সাথেই শেষ হলো কথোপকথন। ‘ঠিক আছে, ভালো থাকুন।’

পিউ – আপনিও।

রিনী এগিয়ে এলো, সাথে প্রিয়ও।

প্রিয় – কেমন লাগলো কথা বলে ?

অহম – বলির পাঁঠা দেখেছো কখনো? নাও এই দেখো।

প্রিয় – আরে, আরে চুপ! শুনতে যেনো না পায়। বুদ্ধি দিচ্ছি, পছন্দ যদি না হয় তাহলে তো আর কোনো ঝামেলাই রইলো না।

অহম – পছন্দ বলতে? প্রিয় আমি আর বিয়ে!!অসম্ভব!!! পছন্দের কথা আসছে কেন?

প্রিয় – তাহলে তো হলোই। ওই মেয়েকে দিয়েই তোমাকে বাতিল করতে হবে। তাতেই চলবে।

রিনী – এসব হচ্ছেটা কি? তিরিকে বলে দেবো কিন্তু। পিউ মেয়েটা সত্যি সুন্দর রে অহম। বিশ্বাস কর। শুধু সুন্দর না, অনেক আবেগী। জীবনে কম মেয়ে তো দেখিনি, ওকে একেবারে আলাদা দেখতে।

অহম – তাহলে এক কাজ কর, তোর বর প্রাঞ্জলকে বল ওকে বিয়ে করে নিতে। বেশ সাহায্য পাবি।

প্রিয় – আগে তো দেখা হোক। তারপর নয় সব ব্যবস্থা হবে।

অহম – ব্যবস্থা বলতে কি? আমি খুব দৌঁড়ের মধ্যে এসেছি। ছুটি না নিয়েই। চাকরীটা গেলে আবার ওই ছাগলী-ই আমাকে পেটাবে। তাই এই সপ্তাহেই ফিরে যেতে হবে।

রিনী – শোন আমার বাসায় চল। গিয়ে ফ্রেশ হয়ে নে।

অহম – না, না। হাসপাতালেই থাকবো।

রিনী – তুই না ভীষণ জেদী। ফ্রেশ হয়ে নয় চলে আসিস।

প্রিয় – অহম আসলেই যাও। রিনী ঠিক বলেছে। আর তিরিকে তো কালই ছেড়ে দেবে। আজ ইচ্ছে করে নেইনি। তুমি আসবে আর বাসায় ফিরলেই রেষ্ট নেবেনা।

অহম – ঠিক আছে ফ্রেশ হয়েই আসছি। ছাগলীটাকে বলে আসি।

হ্যামিল্টন,কানাডা  
২৪ এপ্রিল,২০১৫ ইং।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%bf-18/#comments
