# উত্তরীয় সমীরণ

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-11-08T18:00:05+00:00
- Updated: 2020-11-09T17:56:10+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b0%e0%a6%a3/

---

 

মৃদু হাসির শীতটা বিছানায় আয়েশ করে বসেছে,  
উত্তরের মলয়ে হেম-বাবু এসেছে নবান্নের উৎসব রাঙাতে।  
সোনালী কিরীটে সবুজাভ জমিনটা রাজকন্যার সাজে,  
দিগন্ত জুড়ে রাজকীয় আলো ঝলমল করছে ইন্দ্রধনু-রঙে।  
দন্তহাসির দৈত্যটা হাড়ে কাঁপন ধরাতে ভীষণ ব্যাকুল;  
ফাঁদ পেতে অপেক্ষায়-উন্মুক্ত রক্তমাংসে রসনাবিলাস মিটাতে।  
কুয়াশার আবরণে ঢাকা প্রকৃতির উলঙ্গ ক্যানভাস।

কন্টক মান্দারের চিরল ফুলে শালিক-টিয়ার আগমন;  
নতুন ধানের পিঠা-পুলিতে রসুইঘর ভরে উঠেছে অতিথি আপ্যায়নে।  
সুমিষ্ট জলধারা টিপটিপ ঝরছে- গাছিদের সুনিপুণ কারুকার্যে।  
সজনের ডালগুলো ধবল ফুলে ফুলে ভরে উঠেছে,  
শীত-কম্বলে বাঁধা পড়েছে উত্তরীয় সমীরণ;  
পাড়া-পড়শির ঘুম কেড়েছে রঙীন-চালচিত্র।  
পত্রপল্লব ঝরে পড়ছে নব উদ্যমে নবীন-বরণে;  
বিনি সুতার রূপালী-হার জড়িয়েছে ঘাসকন্যার দল।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b0%e0%a6%a3/#comments
