# …….উড়ছিলো …….

- Author: [শাহ আজিজ](https://sonelablog.com/author/tumiami1/)
- Published: 2013-07-11T18:26:39+00:00
- Updated: 2013-07-11T18:55:18+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%89%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8b/

---

মহান নেতার বজ্র কণ্ঠ

>যখন ওরা শুনছিল

>মায়ার বাঁধন ছিন্ন করে  
>ওরা তখন রণাঙ্গনে হাঁটছিল  
>পাক সেনারা তাদের দেখে কাঁপছিল  
>নয় মাসের ই মুক্তি লড়াই

>তখন দেশে চলছিলো  
>লাল সবুজের পতাকাটার জন্য তারা একছিলো  
>যার ফলে ভাই পলাশীর ঐ অস্তমিত সূর্যখানা  
>আবার তারা নিয়ে এলো ।

>ত্রিশ লক্ষ হীরের টুকরো এরি মাঝে  
>লাল সবুজের পতাকাতে ঢেকে গেলো  
>ধর্ষিতা মা , বোনের শাড়ীর আঁচল  
>চোখের জল মুছে দিলো ।  
>পাক হানাদের কবল থেকে  
>সোনার দেশটা মুক্ত হোল  
>লাল সবুজের পতাকাটা স্বাধীন দেশে  
>তখন আবার উড়ছিলো ।

>শাহ আজিজুর রহমান………….  
>১৬….৭….২০০৯……১০ এম

---

Comments: 4 — https://sonelablog.com/%e0%a6%89%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8b/#comments
