# উজান পথ

- Author: [রিতু জাহান](https://sonelablog.com/author/mounata/)
- Published: 2022-07-25T14:46:27+00:00
- Updated: 2022-07-25T14:46:27+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%89%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%a5/

---

অনাদি-অনন্ত নিয়তি বরণ করে দিব্যিই তো চলে যায় এক জীবন।

গণ্ডি ভেঙে মুক্ত জীবন প্রত্যাশায় শতোবার

কেনো যে মরা, মাথাকুটে!

নিগূঢ় আপ্যায়ন সঞ্জীবনীর আশায়

বার বারই আত্মমায়া ছেড়ে দূরে ভেসে যায় মন

উজান পথে হেঁটে।

মন ছেড়ে এসেছে সে পথে নিগূঢ় স্পন্দন।

দেহে এখন যে প্রাণ তা নাড়ীসংবেদনের ক্রীয়া।

এ কি সত্যিই বেঁচে থাকা!

জান্তব মনশ্চেতনার সুপরিচিত সাড়া পেতে

আগের এই আমিটাকে পেতে

খুঁজছি আদিবিন্দু মনের

যেখান থেকে খসে পড়েছে খণ্ড প্রেম অহেতুক বেখেয়ালি।

 

,,রিতু জাহান, রংপুর।

আজ: ৭ শ্রাবন ১৪২৯ বঙ্গাব্দ,

রবিবার,

ইংরেজী: ২৪ জুলাই ২০২২,

কৃষ্ণপক্ষ।

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%89%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%a5/#comments
