# উচ্চ ডিগ্রিধারী অবলা

Author: রেজিনা আহমেদ
Published: 2019-11-15
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%89%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%be/

বেশীরভাগ অতি শিক্ষিত মেয়েরা স্বামীর সাথে সংসার করতে পারেনা..তারা শুধুই কখন কি উপায়ে স্বামীকে ডিভোর্স দেবে, হেনস্থা করবে এই বাহানা খোঁজে.. এবং আইনের অপব্যবহার করে।।

তারা “নারী স্বাধীনতা” , ” নারী-পুরুষ সমানাধিকার” খুঁজতে গিয়ে “স্বামী-সন্তান-সংসার-পরিবার” নামক এক অপার সুখ থেকে নিজেরাই নিজেদেরকে বঞ্চিত করে..

বেঁচে থাকার জন্য পুঁথিগত বিদ্যার পাশাপাশি সামাজিক শিক্ষাও খুব প্রয়োজন.. দিনশেষে কাছের মানুষের সান্নিধ্য লাভের আনন্দ না পাওয়াটা যে কতটা বেদনাদায়ক তা একজন স্বামীহারা স্ত্রী খুব ভালো জানে..

কাজেই শিক্ষা যাতে পরিপূর্ণ সুখ দেয় সেই দিকে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।।

-   \*\*একটি কেসের রিপোর্ট তৈরি করতে গিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম, ত্রুটি মার্জনীয়
