# ঈষৎ দুঃস্বপ্ন

- Author: [নূর হোসেন](https://sonelablog.com/author/thenurhossain/)
- Published: 2019-12-16T10:10:06+00:00
- Updated: 2019-12-16T10:10:06+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%88%e0%a6%b7%e0%a7%8e-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%83%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8/

---

বাহিরে ঝটিকা বাতাস  
আনকোরা মনে দগদগে ক্ষত,  
ভিতরে-বাহিরে স্হালন হওয়ার পুর্বাভাস!  
প্রতিকুলতা পেরিয়ে তোমাকেই অন্বেষণ করি,  
জলাভূমির বুকে;  
বৃহৎ ঢেউ আছড়ে পড়া সাগর তীরে,  
ক্ষনপ্রভা আলোকে-  
কোথাও তুমি নেই;  
মরীচিকা ধোঁয়াশা স্মৃতি ভেসে আসে আঁখি পল্লবে।

কখনো কখনো মাঝরাতে ঠকঠক আওয়াজ হয় দরজায়,  
অন্ধকারে ছুটে গিয়ে দরজা খুলে দেই-  
দরজা খোলার অপেক্ষায় যেখানে তোমার দাড়িয়ে থাকার কথা,  
সেখানে তুমি নেই;  
দেখি দুটো কালো বিড়াল জুড়ে দিয়েছে হারা-জেতার লড়াই,  
পরাজিত একটা বিড়ালের মতো নিজেকে গুটিয়ে নিয়ে ফিরে আসি বিছানায়।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%88%e0%a6%b7%e0%a7%8e-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%83%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8/#comments
