# ঈশ্বর খুঁজে বেড়াই

- Author: [ইয়াসির রাফা](https://sonelablog.com/author/yasir-rafa/)
- Published: 2016-08-03T06:46:12+00:00
- Updated: 2016-08-03T06:46:28+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%88%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%81%e0%a6%81%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%87%e0%a7%9c%e0%a6%be%e0%a6%87/

---

ঈশ্বর কে নিয়ে কবিতা লিখবো  
ভেবেছিলাম  
তাকে খুঁজে পাই নি।  
রোজকার পত্রিকায় বিজ্ঞাপন ছাপালাম  
ঈশ্বর কে খুজে পাই নি।  
পবিত্রতায় মন ভরে গেছে বড্ড  
চায়ের কাপের উষ্ণতায় অনুভব করছি  
তোমায়।  
বিশ্বাস করুন ঈশ্বর – পথশিশুর চিৎকারে  
কেঁপে উঠা শহর থেকে তোমায় খুঁজেছি ,  
শীতের রাতের অসহায় মানুষগুলো আর ওই  
বৃদ্ধা মহিলার কঙ্কাল সার হাতের  
রেখাগুলো আজ ক্লান্ত তোমায় খুঁজে খুঁজে।  
ঈশ্বর কে নিয়ে কবিতা লিখবো  
ভেবেছিলাম।  
যে কবিতায় মিথ্যা থাকবে না।  
যে কবিতায় থাকবে না অনাহারী, দুঃখী  
মানুষের গল্প !  
গোটা শহরে মাইকিং করেছি..! পোস্টারে  
পোস্টারে দেয়াল ভরিয়েছি  
কালো পতাকার নিশান উড়িয়েছি, ঈশ্বর কে  
খুঁজে পাই নি।  
ওই যে অভয়াশ্রম এর বৃদ্ধ কাঁদে পাশের  
বাড়িতে কাজ করা শিশু কাঁদে,  
মরে যাওয়া মানুষের অত্তা কাঁদে,  
বৃষ্টি হলে আকাশ কাঁদে …!  
তবুও ঈশ্বর আসেন নি।  
পদ্মানদীর মাঝি কুবের ঠিকই বলেছিল –  
“ঈশ্বর কে এখানে খুঁজিয়া পাওয়া যাইবে  
না, ঈশ্বর থাকেন ওই ভদ্র পল্লীতে !”

---

Comments: 13 — https://sonelablog.com/%e0%a6%88%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%81%e0%a6%81%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%87%e0%a7%9c%e0%a6%be%e0%a6%87/#comments
