# ঈশ্বর আতঙ্ক

- Author: [দেবজ্যোতি কাজল](https://sonelablog.com/author/debajyotikajal/)
- Published: 2020-01-09T10:10:18+00:00
- Updated: 2020-01-09T10:27:07+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%88%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a4%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95/

---

গভীর জঙ্গল হয়ে গিয়েছে ঈশ্বর

সুতরাং , ভয় আমার পিছু নিয়েছে ।  
গাছ দেখলে আজ-কাল  
ঈশ্বরের হাত নখ দেখতে পাই ।

আত্মরক্ষার অস্তিত্ব সংকটে ভুগি  
শুনেছি, বনের হিংস্র পশুগুলো  
না-কি ধার্মীক হয়ে গেছে  
তাই , ভয় আমার পিছু নিয়েছে ।

বাবার দু’চোখে যে ঈশ্বর-কে  
আমি দেখেছি প্রতিদিন  
তা বাবার মৃত্যুতে মরে গেছে গাছ হয়ে ।

বাবার জন্মান্তরবাদটা  
গহীন কর্কশ  দাবানল হয়ে-বন ,  
পুড়ে যাওয়া পাতাপরা শব্দে  
যা গজিয়ে ওঠে  
তা হলো,  
মেয়ে মানুষের শরীর  
পুরুষ মানুষ নামক ধর্ষক ,  
ঈশ্বর প্রেরীত দালাল চেলা

তাই ,  
আজ-কাল ভয় পিছু নিয়েছে  
আতঙ্ক তাড়া করছে  
গাছ দেখলেই আঁতকে উঠি  
শরীরটা কাঠ হয়ে যাওয়া ঈশ্বরাতঙ্কে ।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%88%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a4%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95/#comments
