# ঈশ্বরের সততা

Author: নাজমুল হুদা
Published: 2020-06-22
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%88%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a4%e0%a6%a4%e0%a6%be/

জন্ম দিলে আমি সানন্দে চিৎকার করলাম।

.

কিছু গ্রহণযোগ্যতায় আমাকে প্রস্তুত করো

আর নয় মালবাহী ট্রাকের মতো নিরবে

আমাকে যৌবন দিলে,আমি শর্ত দিবো

সুখ কিংবা দুঃখ দিলে,চিৎকার করবো।

.

তারপর কোনো চুড়ুই পাখির শহরে

একটা ঘুম দিলে আমি কিছুই বলবো না

তুমি সজাগ দেখো- ওরাও আসবে

থমকে দাঁড়াবে,একটা ঘুম খোঁজবে।

 .

কোথায়, এই জাগতিক সংলাপে-

আমার চেয়ে তোমাকে কেউ বেশি শিখেনি

তুমি ধ্বংসাত্মক পাহাড় সাজিয়ে ডাক দিও

শেষ প্রশ্নোত্তর জেনে নিও সেদিন-

> বিরতিহীন অনিদ্রা ব্যর্থতম এক সভ্যতায়
> 
> তারার মতো খসে পড়ে; তোমার সততায়।
