# ঈশ্বরের নীতি

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-12-02T14:44:07+00:00
- Updated: 2020-12-02T14:44:07+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%88%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf/

---

 

ঈশ্বরকে বললাম,  বর দাও,

ঈশ্বর অবলীলায় বর দিলেন,

ঘর তো দিলেন না  ।

ঈশরকে বললাম,  সফলতা  দাও ,

ঈশ্বর তাও দিলেন দ্বারপ্রান্তে

কিন্তু অবস্থান তো দিলেন না ।

ঈশ্বর কে বললাম, মান দাও ,

পরিমাপের পরিসরে মান দিলেন ঈশ্বর

ফিরে যাওয়ার টান দিলেন না ।

ঈশ্বরকে বললাম,  একাকীত্বের মনোবল দাও ,

লোকালয়ে জনশূণ্য করে দিলেন ঈশ্বর

পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন না ।

ঈশ্বরকে বললাম,  প্রেম দাও

হিংসা বিদ্বেষ বিলুপ্ত করে দিলেন ঈশ্বর

নিজের বলে কিছু থাকলো না  ।

ঈশ্বরকে বললাম,  প্রকৃত মন দাও

এবার বুঝলাম,  বিরক্তই হলেন ঈশ্বর

সব ধন কেড়ে নিলেন  তিনি  ।

 

চাওয়া পাওয়ার দরবারে, ঈশ্বরের নীতি

ধন দিলে, মন দেয় না,

মন দিলে,  ধন দেয় না ।

 

রচনা কাল ঃ ০২/১২/২০২০

ঢাকা

---

Comments: 4 — https://sonelablog.com/%e0%a6%88%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf/#comments
