# ঈদ

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2021-05-17T04:52:27+00:00
- Updated: 2021-05-17T04:52:27+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%88%e0%a6%a6-2/

---

*সবাই বলছে সুবাস ঘ্রাণে*  
*ঈদ- ঈদ- ঈদ- ঈদ- ঈদ-*  
*শুধু আমার ঈদ কোথায়?*  
*কোন সে সুরের ঘ্রাণে;*  
*মন বন্ধি- ঘর বন্ধি-*  
*বন্ধি আলো- বাতাস;*  
*উঠান জুড়ে পায়ে- পায়ে*  
*ঈদ যে আমায়!*

*তারার জ্বল ছল চাঁদের*  
*ফাঁকে বলো না ভাই*  
*ঈদ মোবারক ঈদ-*  
*আমার গায়ে হোক না*  
*তোমার মাটির ছোঁয়া ঈদ-*  
*দুচোখ আমার ঈদ দেখে না*  
*রক্তাক্ত লাশ আঙ্গীনার পাশে*  
*পরে আছে বল ঈদ কোথায়।*

১৫/০৫/২১  
————

---

Comments: 7 — https://sonelablog.com/%e0%a6%88%e0%a6%a6-2/#comments
