# ঈদ মোবারক

Author: সৈকত দে
Published: 2020-05-25
Category: শুভেচ্ছা
URL: https://sonelablog.com/%e0%a6%88%e0%a6%a6-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95-2/

পশ্চিমাকাশে চাঁদ দেখা গেছে শুনে প্রত্যেকের মনে যেন আনন্দের হিড়িক পড়ে যায়। দীর্ঘ এক মাস  সিয়াম সাধনার পর সকলের চোখে মুখে দেখা মিলে বিশাল এক প্রাপ্তির ছোয়া।

কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন     “করোনা ভাইরাস ও সাইক্লোন আম্পান” তান্ডবে অদৃশ্য শত্রুর দৃশ্যমান যুদ্ধে ঈদ আনন্দ অনেক টাই বিলীন।

তবুও ঈদের আনন্দ যেন ছোট বড় সকল শ্রেণির মানুষের রক্তে মিশে গিয়েছে।

যদিও ঈদ উল ফিতর ইসলাম ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কিন্তু অসাম্প্রদায়িক সম্প্রতির এই দেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই উপভোগ করে।

তাই বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সকলে সচেতন হোন।ঘরে থাকুন,সুস্থ থাকুন।

সকল শুভানুধ্যায়ীকে জানাই

“ঈদ মোবারক ”

সেই সাথে যারা সামর্থ্যবান আছেন তাদের বর্তমান করোনা পরিস্থিতিতে প্রতিবেশীদের পাশে দাড়ানোর আহবান জানাচ্ছি।
