# ঈদ মোবারক (গীতিকাব্য)

- Author: [বোরহানুল ইসলাম লিটন](https://sonelablog.com/author/borhan081975/)
- Published: 2022-07-08T23:36:54+00:00
- Updated: 2022-07-08T23:36:54+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%88%e0%a6%a6-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95-%e0%a6%97%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/

---

কিসের এতো গোসসা রে ভাই  
কও ভুলে আজ জিদ –  
ঈদ মোবারক ঈদ মোবারক  
ঈদ মোবারক ঈদ!

কালের সেরা রূপ হতে ভাই আস্থা রেখে বেশ,  
বুকের সাথে বুক মিলিয়ে যাও ভুলে সব দ্বেষ।  
দু’দিনের নয় কে অতিথি?  
এক গলে গাও সুখের গীতি  
ঢালতে চোখে নিদ –  
ঈদ মোবারক ঈদ মোবারক  
ঈদ মোবারক ঈদ!

ভাগ করে খাও পাতের খানা মেনে আপন ভাই,  
নইলে সে’ সুখ গড়বে কিরে আঁতে মালেক সাঁই!  
কে আছে পর? সবাই আপন,  
ভেবেই দ্যাখো নেই যা কাঁপন  
ঝরছে হয়ে গীত –  
ঈদ মোবারক ঈদ মোবারক  
ঈদ মোবারক ঈদ!

* সকলের প্রতি রইল পবিত্র ‘ঈদুল আজহা’র  
আগাম প্রাণঢালা শুভেচ্ছা। সুস্থ থাকুন সুন্দর  
থাকুন, ঈদের মতো খুশিময় হোক জীবনের  
প্রতিটি ক্ষণ, কামনা অনন্ত।

ছবিঃ নিজের তৈরী।

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%88%e0%a6%a6-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95-%e0%a6%97%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/#comments
