# ঈদ মোবারক!!! আসুন জানি-হাদিসের আলোকে ঈদ এবং ঈদের পালনীয় বিধান গুলি৷

Author: স্বাধীন নবাব
Published: 2014-07-29
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%88%e0%a6%a6-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95-%e0%a6%86%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b8/

ঈদের চাঁদ দেখা গেছে৷ আগামী কাল ঈদ! ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালিত হবে এটি,দীর্ঘ এক মাস সিয়াম সাধনার ফসল হলো-এ ঈদুল ফিতর!প্রতি বছরে মুসলিমদের জন্য দুটি ধর্মীয় উৎসব পালিত হয়!তার মধ্যে একটি হলো-এই ঈদুল ফিতর৷ আসুন আমরা এখন হাদিসের আলোকে ঈদ এবং ঈদের পালনীয় বিধানাবলী গুলি জানি:  
“আনাস বিন মালিক (রা:) থেকে বর্ণিত,  
রাসূল যখন মদীনায় আসলেন-দেখলেন,  
মদিনাবাসীরা দুটি দিনে আনন্দ ফূর্তি করে!  
তিনি জিজ্ঞেস করলেন-এ দিন দুটি কি?  
তারা বলল-আমরা জাহিলিয়া যুগে এ দুদিন আনন্দ-ফূর্তি করতাম!  
রাসূল বলেন- আল্লাহ এ দুদিনের পরিবর্তে এর চেয়ে উত্তম দুটো দিন তোমাদের দিয়েছেন৷  
তা হলো- ঈদুল আযহা ও ঈদুল ফিতর৷ (আবুদাউদ-৯৫৯)  
বিধনাবলী:  
(১) ঈদের দিন রোযা রাখা নিষেধ৷ (বুখারী-১৮৫৫)  
(২) ঈদ উপলক্ষে পরস্পর শুভেচ্ছা বিনিময় করা৷(বায়হাকী-২/৩১৯)  
(৩) পায়ে হেঁটে ঈদগাহে গমন করা৷(বুখারী-৯৩৩)  
(৪) ইহা ছাড়া আরও কিছু:  
তাকবীর পাঠ করা,গোসল করা,ভাল কিছু পরিধান করা এবং খাওয়া,ঈদের নামাযের প্রতি যত্নশীল হওয়া৷  
(৫) ঈদের নামায:  
ক\*ঈদের নামাযে আজান ও ইকামত নেই৷(মুসলিম-১৪৭০)  
খ\*প্রথমে ঈদের নামায তারপরে খুতবা,নামায দুরাকাত!(বুখারী-৯০৩)  
গ\*খুতবা শোনা৷(নাসাঈ-১৫৫৩)  
\_\_\_ঈদ মোবারক!!!
