# ঈদ মানে খুশি খুশি

- Author: [ইসিয়াক](https://sonelablog.com/author/rafiqvai/)
- Published: 2020-05-25T12:44:08+00:00
- Updated: 2020-05-25T12:44:08+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%88%e0%a6%a6-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b6%e0%a6%bf/

---

বেলা শেষে চাঁদ দেখে ,

আলো ঝরে প্রতি মুখে ।

খোকা হাসে খুকি হাসে,

চমকিত উল্লাসে।

বাজি ফোটে কাছে দুরে

আনন্দ ঘুরে ফিরে ।

অকারণ কথকতা

চলে প্রীতি বারতা ।

জনে জনে বলে সবে,

কাল ঈদ ,ঈদ হবে।

ঘরে ঘরে লাগে দোল,

প্রকাশিত কল্লোল।

সালামের সালামি,

যার নাম প্রনামি ।

আদায়ে পেরেশান,

নয় তবু হয়রান।

এলো স্বর্গীয় সুখ

পলকে হারায় দুখ।

আসমানি খুশি যেন,

চারিপাশ বিছানো?

এসো ভাই বুকে এসো

বিষাদ ভুলে শুধু হাসো।

কেন থাকো দুরে সরে

ঠাই নাও অন্তরে।

ঈদ মানে খুশি খুশি,

আর নয় রেশারেশি।

এসো করি কোলাকুলি

মত বিভেদ ভুলি।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%88%e0%a6%a6-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b6%e0%a6%bf/#comments
