# ইস্

- Author: [মনির হোসেন মমি](https://sonelablog.com/author/ma-mati-das/)
- Published: 2016-04-27T10:36:42+00:00
- Updated: 2016-04-27T10:36:42+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%b8%e0%a7%8d/

---

![2015-06-03_00-01-58_Night](http://sonelablog.com/wp-content/uploads/2016/04/2015-06-03_00-01-58_Night-300x245.jpg)ইস্  
কি যে তোমার ভুলো মন  
অফিস নিয়েই থাকো সারাক্ষন  
নেই অবসর বেড়াতে যাবার  
বিয়ে বার্ষিকীর হলো যে মরন।

বললেই যখন এখন কেনো  
তখন কেনো বললে না,  
ভুলো মনের বিয়ে বার্ষিকী পালন  
আর বুঝি হলো না।

না বলেই গত রাতে ভাঙ্গলে খাট  
বললে পড়ত হয়তো আমার  
মাথায় হাত,  
দিন যদি যায় যাক না চলে  
ভালবাসা দু’হৃদয় জুড়ে থাক।

ভালবাসা ভালবাসা হয়েছে পূরণ  
মনের আশা,  
চেয়েছি যাকে পেয়েছি তাকে  
সুখে দুঃখে এমনি করে  
পাশ কেটে যাবো পৃথিবীটারে  
পরজন্মেও চাইবো…..  
তোমাকে।

থাক্  
হয়েছে হয়েছে…মিষ্টি কথা ঢের  
রসালো কথার মারপ্যাচে  
করেছো যাদু মনটা আমার  
বিয়ের আগে বলতে “ওগো  
বিয়ের পর!……. “ঐঐঐ।

হা হা হা্  
মান অভিমান যদি না থাকে  
জীবন কি হয় সুদ্ধ!  
রাগ-অনুরাগের মাঝে  
প্রেম ভালবাসা হয় যে পরিসুদ্ধ।

আলতু করে দাওয়া না এবার  
একটা বড়…ইস্  
এইটা আবার কি?  
করবে আমায় পাগল নাকি,,..  
‘ই কেটে ‘কি দাও  
যা দিবে দ্রুত দাও  
যাহ্ দুষ্ট  
টেলিফোনে ভরবে কি মন?

**[কত দিন দেখি নি তোমায়](https://www.youtube.com/watch?v=7ILz1B3OXTY)**  
বাহ্  
সুন্দর গান তো এখনো শুনো  
কেনো নয় বয়স বেড়েছে বলে  
মনের বয়সতো আঠারোতেই।

আচ্ছা বাবা  
রাখছি এবার,আছে অনেক তাড়া  
আছোতো তুমি মহা সুখে  
ঘরে এলেই সব তৈরী পাওয়া,  
যত ঝামেলা আমরা উপর  
কথায় কথায় বলবে আবার  
সংসারে কি এমন কাজটা তোমার?

মানছি্  
গিন্নী আমার অনেক কাজের কাজী  
কাজের চেয়ে কথা বেশী  
আড্ডা মারতে ভালবাসি,,,,  
এই….ভালো হবে না কিন্তু????  
কি করবে,  
টেলিফোনের তারে কি গুলি চালাবে?  
না,  
তবে?  
**[ইস্](https://www.youtube.com/watch?v=PSpot2bArRA)**  
দিবো..  
”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””’  
*খাজুড়ী প্যাচাল শুনার জন্য*  
ধন্যবাদ  
উৎসর্গ:  
সবার প্রিয় ব্লগার সজীব ও সীমান্তকে

---

Comments: 9 — https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%b8%e0%a7%8d/#comments
