# ইসহাকের জোঁক; আমার জমি

- Author: [নাজমুল হুদা](https://sonelablog.com/author/nazmul-hoda/)
- Published: 2020-07-04T06:27:07+00:00
- Updated: 2020-07-04T06:27:07+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%81%e0%a6%95-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf/

---

প্রথমত

      জমিটি উর্বর

      যুগের হাতবদলে বহুবার চাষাবাদ হয়েছে

      আমাকেও; এবং আমি-

      ওয়ারিস সূত্রে এই জমির ভবিষ্যত কর্ণধার।

.

দ্বিতীয়ত

      কাক, কোকিল ও শকুনের ত্রিপক্ষীয় নজর;

 .

      বুঝানো হয়েছে আমাকে,শুনো-

      আমরা হাইব্রিড জাতের চাষের আওতাভুক্ত

      সম্মলিত বিজ্ঞানসম্মত রপ্তানিমুখী চাষাবাদে

      মিশ্রিত শব্দের ব্যানার ঝুলবে এই জমিতে-

                “সমবায় জিরো টলারেন্স খামার প্রকল্প”

.

তারপর

      ১৮ বছরের প্রাপ্তবয়স্ক আমি

      পরিকল্পিত এক কল্পনায় চুমু বঞ্চিত হই

      রক্ত খতিয়ানে পিতার অঙ্গুলিমাখা ৭১ দাগে

      আমার নয়; আমার পুর্বপুরুষের সেই জমিটি।

.

এখন তাঁর

চলে পালিত তরিকার অবৈধ চোরাচালান

সময় অসময়ে বাম্পার ফলন- ভেসে উঠে

আলু উত্তোলন চিত্রে টনে টনে দুর্নীতিবাজ।

.

শেষ দৃশ্য

     আমি আমার প্রজন্মকে বলছি

     বয়োবৃদ্ধ আমি; জমিতে প্রথম যৌবন হারানো

     আবু ইসহাকের জোঁকের মতো জলের নৌকায়।

**[ছবিটি ব্লগ থেকে নেওয়া]**

---

Comments: 13 — https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%81%e0%a6%95-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf/#comments
