# ইদ মিলনানন্দ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-08-01T03:43:29+00:00
- Updated: 2020-08-01T14:21:24+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%a6-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6/

---

 

হারিয়ে যাওয়ারা স্মৃতি হয়ে বেঁচে থাকে  
স্মৃতি হয়ে উঁকি দেয় চুপিসারে,  
জীবন হয় না;

ঋতুরা ফিরে আসে, ফিরে ফিরে আসে,  
স্মৃতিরা বিস্মৃত হয়, পত্র পল্লব-হীন মরুময় প্রান্তরে;  
চোখের রেখায় ধরা দেয় না;

ইদ আসে, নিয়ম করে, নিয়ম মেনে,  
স্মৃতি হয়ে যাওয়া ক্যানভাসে আঁকা ইদ!! কৈ?  
সে তো আসে না;

আকাঙ্ক্ষা দিয়ে ডাক পাঠাই,  
ইদ ফিরে এসো, ফিরে এসো বলছি,  
বৃষ্টির জমাট বাঁধা এই ইদের মিলনানন্দে।

ইদ শুভেচ্ছা, সোনেলার সোনাদের।

ছবি নেট থেকে।

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%a6-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6/#comments
