# ইদানিং প্রিয়ার রুপানল…:P:P সাধু ভাষায়। :P

- Author: [সীমান্ত উন্মাদ](https://sonelablog.com/author/simanto/)
- Published: 2014-09-20T08:30:39+00:00
- Updated: 2014-09-20T08:30:39+00:00
- Category: [রম্য](https://sonelablog.com/category/literacy/funny/), [সাহিত্য](https://sonelablog.com/category/literacy/)
- URL: https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b2-pp-%e0%a6%b8%e0%a6%be/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/09/sa-235x300.jpg)](http://sonelablog.com/archives/21187/sa-6)

এ কি! অসহায় জ্বালা কেমনে সহি  
প্রিয়া তব রুপানলে দিবানিশি দহি।  
রুপ বরিষায় বিজুলীর ছটা  
লুকাইয়া চাঁদে যেন এলো ঘনঘটা।  
বৈশাখে আসে যেমন কালো বৈশাখি,  
ওরে! এ যে তার চঞ্চল আঁখি।

এত রুপসুধা তার কেমনেতে রাখি  
কুমড়োটা লাজে মরে শ্রীবদন দেখি।

শ্রীচরনে ঠাঁই পায় পাতিহাঁস ছায়া,  
ক্ষীনদেহ খর্বকায় ভারি মুন্ড কায়া।

পদচারনায় ধরা দুলে ওঠে ভয়ে,  
“কৃপা কর” বসুমতি কহে রয়ে রয়ে।

চুল তার কবেকার ধোয়া হয়েছিল,  
যে বছর জৈষ্ঠেতে তাল পেকেছিল।

ওমা! এযে চুল নয় অশ্বের পুচ্ছ,  
কখনও বা মনে হয় পাট এক গুচ্ছ।

কি বলিব আর আমি কি বলিব আর,  
বলিতে বলিতে মোর বলা হল ভার।

 

প্রথম প্রকাশ উন্মাদঃ দুঃখিত তারিখ কিংবা সাল কোনটাই মনে নাই। উন্মাদ আমি তাই।

বিঃদ্রঃ ইহা একটি রম্য রচনা কারো জীবনের সাথে মিল খাইলে আমি উন্মাদ দায়ী নই।

 

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b2-pp-%e0%a6%b8%e0%a6%be/#comments
