# ইদানিং পয়োস্তি

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2017-10-02T16:36:29+00:00
- Updated: 2017-10-02T16:36:29+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- Tags: আবোল তাবোল
- URL: https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%aa%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/

---

ফেইসবুক কি আসলেই সামাজিক যোগাযোগের মাধ্যম? আড্ডা দিচ্ছেন একসাথে অনেকে, সাথে খাওয়া দাওয়াও আছে। কি করছি আমরা এসব আড্ডায়? আড্ডার চেয়ে অধিক গুরুত্ব পাচ্ছে সেলফি তোলা এবং খাদ্যের ফটো তুলে তা ফেইসবুকে আপলোড দেওয়া। সামনে উপস্থিত বন্ধুদের উপেক্ষা করে অদৃশ্যমান বন্ধুদের মাঝে ফটো শেয়ার করাটা কি আসলেই সামাজিকতা? এমন অনেক আড্ডায় থাকার অভিজ্ঞতা আমার হয়েছে যেখানে আড্ডা ভুলে গিয়ে প্রায় সবাই মোবাইল হাতে ব্যস্ত এই আড্ডার ফটো ফেইসবুকে শেয়ার করা, কিছুক্ষন পর পর ফেইসবুকে উকি দিয়ে কে কি কমেন্ট করলো তা দেখা, কমেন্টের উত্তর দেয়া।  
এসব তো আড্ডার স্থান ত্যাগ করেও করা যেত, তাই না?

আচ্ছা ফেইসবুক এডিকটেডরা কি ভবিষ্যতে তাদের বাবা মা বা প্রিয়জনদের মৃতদেহের সাথে সেলফি তুলে তা ফেইসবুকে আপলোড করবে? আর সে সব ফটোতে তাদের সামাজিক বন্ধুরা কমেন্ট দিবে, নাইস- ভাল লাগছে খুব- সুপার ডুপার- দোস্ত ফাটায়া ফেললি, এমন ফটো দিয়ে? প্রিয়জনদের মৃত্যুর শোকের চেয়ে কি বেশি হবে সে সব ফটোতে লাইক কম পাবার কারনে?  
অপেক্ষায় আছি এমন দিনের।

ইদানিং কেমন অবসাদ এসে গ্রাস করে ফেলেছে সম্পুর্ন আমাকে। কাউকে শুভেচ্ছা জানাচ্ছি না ইচ্ছে করে, জন্মদিন, ঈদ, পূজো, নববর্ষ, জীবন সাফল্য কোনো কিছুই আর স্পর্শ করছে না। কি হয় এসব শুভেচ্ছায়? শুভ কামনা গুলো মিলিয়ে যায় হাওয়ায় বা ঝুলে থাকে স্থির হয়ে। শুভেচ্ছার স্থলে পৌছায় কি এসব? নববর্ষের যে শুভেচ্ছা আমরা প্রতিজনে পাচ্ছি, এসব শুভেচ্ছা কাজে লেগে গেলে তো সমস্ত বছরের প্রতিটি ক্ষণ আমাদের ভাল থাকার কথা। ভাল কি থাকছি আমরা? শারদীয় দুর্গা পূজোতে অসাম্প্রদায়িক বাংলাদেশ কামনা করি আমরা। হাস্যকার লাগে এই অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা ভাবলে। সম্ভব এটি আর এই দেশে? যা অসম্ভব তা চাচ্ছি কেন আমরা? শুধু গত বাঁধা লেখার জন্যই তো?  
তবুও দিয়ে যাই শুভেচ্ছা অভ্যাসে।

একগাদা ডলার দিলাম তাঁকে। তাঁর ব্যাগ প্রায় পূর্ন। অথচ ব্যাগটি নিয়ে গেলো অন্য মানুষ? সাবধান চলতে হবে না? অবশেষে ব্যাগ চোর কি মনে করে ডলার ভর্তি ব্যাগ আবার তাঁকে ফিরিয়ে দিল। দেয়ার আগে অনেক ডলার রেখে দিল। এত কষ্ট করে এত্তগুলা ৫০০ ডলারের নোট দিলাম, তাও রাখতে পারলো না?  
ভবিষ্যতে ১০০০ ডলারের নোট দেব ভাবছি।

আচ্ছা লুঙ্গিতে সমস্যা কোথায়? লুঙ্গির কত গুন জানা উচিৎ। ভাসানী লুঙ্গি পরতেন, বঙ্গবন্ধু লুঙ্গি পরতেন, এমনকি ফরহাদ মাজহারও। লুঙ্গির দশটি সুবিধা তা কি সবাই জানে না?  
যারা মশারী টানিয়ে ঘুমায়, তারা খ্যাত। আমি মশারী টানাই, আমিও খ্যাত। যারা লুঙ্গি পরে তারাও খ্যাত। আমিও,

মায়ানমারের নাগরিক রোহিংগারা বিনা যুদ্ধে আমাদের দেশের কিছু স্থান দখল করেই নিল। এদের জামাই আদর দিয়ে যেভাবে রাখছি আমরা তাতে এরা আর যাবে বলে মনে হয়না। এরা কক্সবাজার হোক বা নোয়াখালীর ভাষানচর হোক, থেকে যাবে বাংলাদেশেই। যা একপ্রকার বাংলাদেশের কিছু অঞ্চল দখল করার মতই। আর এদের যে জন্মহার মাশা আল্লাহ, তাতে দশ লাখ রোহিংগার ২০ লাখে পৌছাতে বেশি সময় লাগবে না। এককোটি হতে কতটা সময় লাগতে পারে? প্রতিবছর রোহিংগা নারীর কোল জুড়ে আসে একটি সন্তান।  
রিজিকের মালিক আল্লাহ, সো নো চিন্তা ডু ফুর্তি।

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%aa%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/#comments
