# ইতি আমি

- Author: [ওয়ালিনা চৌধুরী অভি](https://sonelablog.com/author/walinacho/)
- Published: 2014-07-08T19:09:45+00:00
- Updated: 2014-07-08T19:09:45+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- Tags: ওয়ালিনা ওভি
- URL: https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/07/307779_285495131481235_584125277_n.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2014/07/307779_285495131481235_584125277_n.jpg)  
বাস্তবতার কড়া ঝাঁঝে মুষড়ে পড়ে আটপৌরে আহ্লাদ  
জীবন জুড়ে কি সব টানাপোড়নের আঁকিবুঁকি,  
কিছু বুঝি… কিছু বুঝি না।  
আমার মন এখনো সেই ছবির হাটের ফুসকার দোকানেই পড়ে আছে ,  
ঝিরঝির বৃষ্টি ঘরে ফেরার তাড়া নেই এমন একটা পুরোনো বিকেল  
খুব মনে পড়ে ।  
হাত জুড়ে রেশমি কাঁচের চুড়ি  
ইচ্ছে করে নানান অযুহাতে কিশোরীর মতো হাত নাড়িয়ে কথা বলা ।  
চুড়ির রিনিঝিনির মায়া….  
এমন ভাব যেন কেউ কিছু বুঝবেই না আমার এসব পাগলামি।  
কেউ একজন বলেছিল,  
‘জীবনটা হুমায়ূন আহমেদের উপন্যাস না। ‘  
কিন্তু আমার তো মীরা, রূপা, নিতু হতে ইচ্ছে করে…..

অথচ কি নিষ্ঠুরভাবে  
অস্থির সময়ের পসরা সাজিয়ে বসে আছে অনিশ্চিত ভবিষ্যৎ।

 

---

Comments: 27 — https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf/#comments
