# কেন বঞ্চিত প্রেমের অমর ইতিহাস হতে!!

Author: মুহাম্মদ আরিফ হোসাইন
Published: 2015-11-23
Category: মুভি রিভিউ
URL: https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%89-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b9%e0%a6%bf-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%a4%e0%a6%be/

“বালিকা তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি আজ এই রেললাইনে আমার জীবন দিয়ে দিবো! আর আমার এই মৃত্যুর জন্য দায়ী থাকবে তুমি! :'( ” বালকের এমন ভয়াবহ হৃদয় বিদারক কথা শুনিয়া বালিকা থোড়াও কেয়ার করিলো না! উপর্যুপরি বলিতে লাগিলো ” এসব বলা সহজ কিন্তু করা কঠিন ” বালক আবার তার ঐতিহাসিক বানী ছাড়িলো ” আজ আবার ইতিহাস রচিত হবে। প্রেমের আরেক অমর ইতিহাস!! ” \\|/

বলিতে বলিতে বালক গিয়া রেললাইনে শুইয়া পড়িলো। এইদিকে বালিকা ঠোঁট ৪৫ ডিগ্রি বাঁকাইয়া চলিয়া যাইতে লাগিলো!! ;?

তয় এরি মাঝে এন্ট্রি দিলো ভিলেন! ” ওরে কুদ্দুস!!! তুই জানিস না আত্মহত্যা মহাপাপ!! ” :@ ভিলেনের এমন ধার্মিক বাক্য শুনিয়া আমি কিঞ্চিৎ অবাক হইলাম!! পরক্ষনেই ভিলেন আমাকে তার চিরাচরিত বাক্য শুনাইলো! :p ” তুই শুধু শুধু মরবি কেন! আমি তোকে মাইরা অমর কইরা দি! আমার প্রতিশোধ নেয়া ও হইলো তোর মৃত্যুও হইলো!!! ” ;?

এইবার মোরে থমকাইতে হইলো!! বালক মানে আমাগো নায়ক থোড়াই ভিলেইন্যারে কেয়ার করিলো!!!! 😮

ইয়া ডিসুম!!! ডাসুম করিয়া নায়ক বাবাজি হয়রান হইয়া গেল!! এইদিকে ভিলেন চান্স পাইয়া তাহার মস্তিস্কের উপরিভাগে আঘাত করিয়া রেললাইনে বাইন্দা দিলো!! 😀 বালিকা ইহাকে নাটক বলিয়া চলিয়া যাইতে চাইলো!!! কিন্তু ভিলেন বালিকার পশ্চ্যাতদেশ প্রত্যক্ষদর্শন করিয়া তাহাকে পাকড়াও করিলো!!! :D. রেললাইনে আধমরা বালক ইয়া সহ্য করিতে পারিলো না!!! দড়ির সাথে ধস্তাধস্তি করিয়া ট্রেন চাপা দেয়ার কয়েক সেকেন্ড পূর্বে ছাড়া পাইতে সক্ষম হইলো! :c এইবার ভিলেন বাবাজি কোন রকমে প্রাণ লইয়া পলায়ন করিলো!!! :c

এইবার বালিকার মন গলিলো!!! এবং পুরুষকার হিসেবে আলাভ্যু বলিয়া কোলাকুলি :p করিয়া আমাদের একখান অমর প্রেমের ইতিহাস হইতে বঞ্চিত কর্লো!!! ;(
