# ইজাকুলেশন

- Author: [এজহারুল এইচ শেখ](https://sonelablog.com/author/ajharul-h-shaikh/)
- Published: 2013-05-15T09:02:20+00:00
- Updated: 2013-05-15T09:02:20+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [বিবিধ](https://sonelablog.com/category/misc/), [সাহিত্য](https://sonelablog.com/category/literacy/)
- URL: https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8/

---

এলানো সময়গুলো শামুকে  
খোলকে জমাট বাঁধে সিলিকা,  
মুচকি হাসির কুচকি নামে  
লাল ঘুনসির কোমরে ব্যথা,  
আঁকা-বাঁকা পথে তিমিরের পা  
চলে না,কাঁদা মাখা দেহে  
সন্ধেতে উদয়,ভোরে অস্ত!

কাল-পুরুষ কবে যেন,  
কাপড় পরেছিল,হ্যাংলা  
লাঙল ধরে হ্যাচকা মারে,  
হাঁট গরু হাঁট হাঁট,  
এই বাঁ-এ নয় ডা-এ…

মেট্রো-সোসাইটি  
জোলের নির্ভেদ্য,তবু ও  
পাছা খুলে মশার কানে  
এক চড়, এই ডা-এ…!  
মেট্রোয় বসে জোৎস্না  
এখন টিজিং মারে  
নগ্ন উরুর আস্ফালন ঝঙ্কার,  
ইডিয়েট স্মার্ট হ!ধ্বজ!

কামরস,ভোগরস টেস্টবাডসের  
পাঁজর খেয়ে,আইসক্রিমে  
উন্মাদ জীভের লেহন,  
স্ক্রীনে চামড়ার শেয়ার  
কান ধরে ওঠে আর নামে  
দিন-রাত,নজর বেশ সজাগ!

হাই-সোসাইটির কার্পোলজি বলদের  
গলায় ঘন্টা বাজায় রাস্তায়!  
কলিং বেলে কে?পাশ্চাত্য  
নাকি কোন উত্থিত বক্ষ মায়া!  
ভোরের ঊষা ন্যারো গায়ে  
দিন পার হয় ভ্যানিটি ব্যাগে!

কাংলা বাঁ-এ নয় ডা-এ,  
হাঁট হাঁট জোরে হাঁট!  
জংলা পৃথিবীর রাইট-ব্রেন  
রোদে সিডাকশনের পথে হাঁটে!

@ বাড়ি  
তারিখ-১৫/০৫/১৩  
সময়-৮ঃ০৬ সকাল

---

Comments: 3 — https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8/#comments
